মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’ মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা  পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক মদিনা বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সাবেক অর্থমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা অরুণ জেটলি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬।

শনিবার দুপুর ১২টার দিকে দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৯ আগস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

পাঁচ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে নিজেই মোদীর এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন অরুণ জেটলি।

সে সময় শারীরিক অসুস্থতার জেরে জেটলির অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব নেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেননি জেটলি। তার পরিবর্তে বাজেট পেশ করেন পীযূষ গোয়েল। শারীরিক অসুস্থতার জেরেই এবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি। মন্ত্রীত্ব থেকেই অব্যাহতি নেন তিনি।

শুক্রবার অরুণ জেটলিকে হাসপাতালে দেখতে যান উমাভারতী। এর আগে গত সোমবার জেটলিকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, দিল্লির উপ-রাজ্যপাল অনীল বাইজল ও বিজেপি বিধায়ক মানেকা গান্ধী।

এর আগে জেটলিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, আরএসএস প্রধান মোহন ভাগবত, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ