মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’ মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা  পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক মদিনা বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

কাশ্মীরের পথে রাহুল গান্ধীসহ বিরোধী দলীয় নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গেই যাচ্ছেন সীতারাম ইয়েচুরি, আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ, দীনেশ ত্রিবেদী-সহ আরও ১১ জন বিরোধী নেতা।

দিল্লি থেকে ১১ টা ৫০ মিনিটের ভিস্তারার বিমানে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন বিরোধী নেতারা। জম্মু-কাশ্মীর সরকার অবশ্য রাহুল গান্ধীদের না আসার পরামর্শ জানিয়ে বিবৃতি জারি করেছে।

যদিও কংগ্রেস নেতাদের দাবি, 'জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক নিজেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল গান্ধীকে। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তিনি যাচ্ছেন।' প্রসঙ্গত, কাশ্মীরে কারফিউ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন রাহুল গান্ধী। এক সাক্ষাৎকারে যার বিরোধিতা করে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিলেন, 'আমি বিমান পাঠাচ্ছি, উনি এসে প্রকৃত সত্য দেখে যেতে পারেন।'

আজ রাহুলের সঙ্গে রয়েছেন সিপিআই-এমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, ডিএমকের তিরুচি শিবা, আরজেডির মনোজ ঝা, এনসিপির দিনেশ ত্রিবেদীসহ অনেকে।

এদিকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতাকে উপত্যকা এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ রাজনৈতিক নেতাদের সেখানে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। স্বাভাবিক পরিস্থিতি ফেরানোয় বিঘ্ন ঘটতে পারে এই আশঙ্কায় কাশ্মীরে যেতে দেওয়া হচ্ছে না।

৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার। এতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা স্থগিত হয়। আটক করা হয় সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিসহ রাজনৈতিক দলের ৪০০ নেতাকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ