শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

উত্তরায় ইসলামী লেখক ফোরামের কর্মশালা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেখালেখিতে আগ্রহী তরুণদের জন্য ধারাবাহিক বেশ কিছু কর্মশালার পরিকল্পনা করেছে ইসলামী ধারার তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ আগস্ট বৃহস্পতিবার উত্তরায় অনুষ্ঠিত হবে লেখালেখির বুনিয়াদি কর্মশালা।

আয়োজকরা জানান, ওইদিন বেলা তিনটা থেকে উত্তরার দক্ষিণ আজমপুর মুন্সি মার্কেটে বাইতুল মুমিন মাদরাসায় এই কর্মশালা হবে। চলবে এশা পর্যন্ত।

এবারের কর্মশালায় প্রধান আলোচক থাকবেন ইসলামি ধারার অনলাইন নিউজপোর্টাল ইসলাম টাইমসের সম্পাদক ও বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ। ফোরামের নির্বাহী কমিটির পরিচিতমুখ লেখকরা ছাড়াও বিশিষ্টজনেরা বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

আগ্রহীদের ৫০ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ০১৯১৪৫৭৪০৪৭ ও ০১৯১৮৪৬২১৬৬ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে। পুরো আয়োজনটিতে সহযোগিতায় থাকবে মাসিক যুবকণ্ঠ।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। ২০১৩ সালে যাত্রা শুরু করা সংগঠনটি ইতোমধ্যে নবীন লেখকদের পৃষ্ঠপোষকতামূলক বিভিন্ন কর্মসূচি আঞ্জাম দিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, চলমান বুনিয়াদি কর্মশালা অব্যাহত থাকবে। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে দিনব্যাপী ও অর্ধদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ