মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’ মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা  পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক মদিনা বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

আমাজনের ভয়ঙ্কর দাবানল নিয়ন্ত্রণে সেনা পাঠাচ্ছে ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়ঙ্কর হয়ে উঠা আমাজনের দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলের সেনাবাহিনীকে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো। সম্প্রতি এ বিষয়ে একটি আদেশ জারি করেন তিনি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবেশ, আদি ভূমি এবং সীমান্তবর্তী এলাকা সংরক্ষণে সেনাবাহিনী নিয়োগ করেছে ব্রাজিল। ইউরোপিয়ান নেতাদের দেয়া প্রচণ্ড চাপের পরই এমন সিদ্ধান্ত নেন দেশটির প্রেসিডেন্ট। এর আগে আমাজন ইস্যুতে প্রেসিডেন্ট বলসোনারোকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। তিনি এই বন রক্ষায় উদাসীন উল্লেখ করে সমালোচনা করেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

পরবর্তীতে ফ্রান্স এবং আয়ারল্যান্ড আমাজনের দাবানল নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ না নিলে দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের হুমকি দেয়। মূলত এরপরই একটু নড়ে বসেন বলসোনারো এবং সেনাবাহিনী নামানোর আদেশ জারি করেন।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার আমাজন নদের পাশে প্রায় ৫৫ লাখ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে সুবিশাল রেইন ফরেস্ট আমাজন। পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেনের আমদানি হয় ওই আমাজন থেকে।

বিভিন্ন নাম না জানা উপজাতির বাসস্থান আমাজনে রয়েছে ১৬ হাজার প্রজাতির গাছগাছালি। কিন্তু ‘পৃথিবীর ফুসফুস’ আজ বিপন্ন। আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করছে ওই চিরহরিৎ বনভূমিকে।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে-র সমীক্ষা বলছে, চলতি বছর আমাজন রেইন ফরেস্টে ৭২ হাজার ৮৪৩টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় যা ৮৩ শতাংশ বেশি এবং ২০১৩ সালের তুলনায় দ্বিগুণ। এই প্রকোপ আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে বলে দাবি ইনপে-র।

আগুনের কারণে কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢাকা পড়েছে সূর্যের মুখ। এমনকি দুই হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের সাও পাওলোর দুপুরের আকাশ যেন ‘রাতের চেয়েও অন্ধকার’ হয়ে উঠেছে আগুনের ধোঁয়ায়। ব্রাজিলের রোরাইমা প্রদেশ থেকে পেরুর আকাশেও হানা দিয়েছে ধোঁয়া।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে আমাজনে ঘটতে থাকা ৯ হাজার ৫০৭টি নতুন দাবানলের চিত্র। আমাজনের আগুনের ওপর নজর রাখছে নাসা। আগুনের তীব্রতার ছবিও পাঠাচ্ছে নাসার একাধিক স্যাটেলাইট। তবে আগুনের থেকেও বিজ্ঞানীদের বেশি ভাবাচ্ছে আগুন থেকে সৃষ্টি হওয়া ধোঁয়া। প্রায় এক হাজার ৭০০ কিমি দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ