শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

কাশ্মীর নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

বুধবার (২১ আগস্ট) ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, কাশ্মীরের মুসলমানদের অবস্থা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, ভারত সরকারের কাছে আমাদের প্রত্যাশা, কাশ্মীরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে এবং সেখানকার মুসলমানদের ওপর কোনও ধরণের বলপ্রয়োগ করবে না।

খামেনি বলেন, ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় ব্রিটেন যে শয়তানিসুলভ পদক্ষেপ নিয়েছিল তার পরিণতিতে আজ কাশ্মীর সংকট সৃষ্টি হয়েছে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতেই ব্রিটেন এ ধরণের পদক্ষেপ নিয়েছিল।

আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা ইরানের কোনও ক্ষতি করতে পারবে না। বিপ্লবের ৪০ বছর পার হয়েছে, আগামী ৪০ বছর হবে আমাদের জন্য আরও ভালো, কিন্তু শত্রুদের জন্য অপেক্ষা করছে আরও খারাপ সময়।

বিপ্লবের পর গত ৪০ বছরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়ন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারা সফল হতে পারেনি। অপরিশোধিত তেল রফতানির ওপর নির্ভরতা কমাতে তিনি নতুন নতুন তেলজাত পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ