শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

এবার হজরত ইউসুফ আ. এর মাজারে ইসরায়েলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডান নদীর পশ্চিম তীর ফিলিস্তিনের নাবলুসে অবস্থিত হযরত ইউসুফ আ. সমাধিতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার ঘটনায় ৫ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, নাবলুস উপশহরে বসবাসরত শতাধিক ইয়াহুদি ইসরায়েলি সেনাদের সহযোগিতায় হজরত ইউসুফ আ. মাজারে এ আত্মঘাতী হামলা চালানো হয়। এ সময় সেখানকার স্থানীয় ফিলিস্তিনিরা হামলায় বাধা দিলে ইসরায়েলি সেনারা আক্রমণ শুরু করে দেয়। এতে ৫ ফিলিস্তিনি আহত হন।

যুদ্ধ-বিধ্বস্ত জনপদ ফিলিস্তিনে রয়েছে অগণিত-অসংখ্য নবি-রাসুলদের সমাধি। জেরুসালেমে অবস্থিত পবিত্র মসজিদ আকসাও দখল করে নিয়েছে ইসরায়েল। ধীরে ধীরে দলখল করছে ফিলিস্তিনি জনপদ। ফিলিস্তিনের বাড়ি-ঘর ধ্বংস করে ইয়াহুদি বসতি স্থাপন করছে।

পুরো ফিলিস্তিন ও মুসলিম নির্দশন নিশ্চিহ্ন করতে ইসরায়েলি বাহিনীর এটি একটি ঘৃণ্য ষড়যন্ত্র। হজরত ইউসুফ আ. এর মাজারে হামলাও ধ্বংস কার্যক্রমের অংশ।

আল-আলম নিউজ চ্যানেল সূত্রে জানা যায়, নাবলুস উপশহরের শতাধিক ইয়াহুদি অধিবাসী ইসরায়েলি সেনাদের সহযোগিতায় হজরত ইউসুফ আ. মাজারে হামলা চালায়। এ সময় সেখানকার স্থানীয় ফিলিস্তিনিরা মাজারে হামলায় বাধা দেয়।

মাজারে হামলা চালাতে বাধা দিলে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে বসে। ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণে ৫ ফিলিস্তিনি আহত হয়েছে।

উল্লেখ্য, রামাল্লা, আল-খলিল ও বাব আল-মাগরেবায় পৃথক পৃথক হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাদের সঙ্গে সঙ্গে ইয়াহুদিরাও এসব স্থাপনা হামলা চালিয়ে আসছে।

লক্ষ্য একটাই পুরো মসজিদ আল-আকসা ইয়াহুদিদের দখলে নেয়া। বৈধ মুসলিম ও ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দেয়া। দিন দিন বাড়ছে ইয়াহুদিদের এ ষড়যন্ত্র ও হামলা।

সম্প্রতি তারা ইসলাম বিরোধী স্লোগান দিয়ে চালাচ্ছে এসব অপকর্ম। ইসরাইলি পুলিশ ইয়াহুদিদের শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে মাসজিদুল আকসায় আক্রমণ চালানোর ঘৃণ্য অনুমতি দিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ