শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

সৌদি আরবে তাৎক্ষণিক লেবার ভিসা সার্ভিস চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে চালু হয়েছে ‘ইন্সট্যান্ট’ লেবার ভিসা সার্ভিস। নিজস্ব কিওয়া ইলেক্ট্রনিক পোর্টালের মাধ্যমে এই সেবা দেয়া হবে।

গত সোমবার সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

আগে বেসরকারি সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ভিসা পেতে সময় ব্যয় করতে হতো ৮ মাস। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এ সেবা এখন তাৎক্ষণিকভাবে দেয়া হবে।

তবে সব কোম্পানিই এ সুবিধা পাবে না। সেসব কোম্পানি এ সুবিধা পাবে যারা তাদের প্রতিষ্ঠানে সৌদিকরণের অংশ হিসেবে উচ্চ হারে সৌদি আরবের নাগরিকদের নিয়োগ দিয়েছে, মন্ত্রণালয়ের বিধিবিধান পুরোপুরি মেনে চলেছে। এমনটাই জানিয়েছে সৌদি আরব সরকারের অনলাইন সৌদি গেজেট।

‘স্থানীয়করণ বনাম তাৎক্ষণিক নিয়োগ’ ফর্মুলার মাধ্যমে সৌদিকরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির লক্ষ্যে এ সার্ভিস চালু হয়েছে। যে প্রতিষ্ঠানে যত বেশি সৌদি আরবের নাগরিক নিয়োগ দেয়া হয়েছে, তারা তত বেশি শ্রমিককে তাৎক্ষণিক ভিসার জন্য যোগ্য হবে।

এক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে মন্ত্রণালয়। এর অধীনে ওইসব প্রতিষ্ঠান এমন ভিসা পাবে যারা মধ্যম সবুজ ক্যাটেগরিতে আছে, উচ্চ হারে সৌদিকরণ করেছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানকে টানা ১৩ সপ্তাহ মধ্যম সবুজ ক্যাটেগরিতে থাকতে হবে। অথবা গত ৫২ সপ্তাহে অন্তর্বর্তী ২৬ সপ্তাহ এই ক্যাটেগরিতে থাকবে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে এবং তাদেরকে ‘ওয়েজ প্রটেকশন প্রোগ্রাম’ মেনে চলতে হবে।

যদিও সরকার সম্প্রতি চালু করেছে কিওয়া প্লাটফরম তবু এর মধ্য দিয়ে শ্রম বাজারে ভাল সেবা দেয়ার চেষ্টা করছে। এ সেবাখাত থেকে উন্নতমানের সেবা দেয়ার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধিত হতে বলা হয়েছে। কিওয়া সার্ভিসের ওয়েব ঠিকানা-ww w.qiwa.sa

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ