রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাশ্মির ভাঙনে মোদিকে সমর্থন আরব আমিরাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জম্মু ও কাশ্মির ও লাদাখ ভাগ করার সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করল এবার আরব আমিরাত। মোদির ভূয়সী প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ বান্না বলেন, 'এমন পদক্ষেপের ফলে জম্মু ও কাশ্মীরে সামাজিক ন্যায়বিচার হবে। বাড়বে সরকারের উপর মানুষের আস্থাও।'

মঙ্গলবার (০৬ আগস্ট) ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. আহমেদ আল বান্না আরও বলেন, রাজ্যের পুনর্গঠন স্বাধীন ভারতের ইতিহাসে কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। আঞ্চলিক বৈষম্য দূর করে উন্নতির লক্ষ্যে মূলত এটি করা হচ্ছে। ভারতীয় সংবিধান অনুযায়ী এটি একটি অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও বলেন,'লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশের বিষয়ে আমরা জানি। ৩৭০ ধারা বাতিল ও জম্মু-কাশ্মীর ভাগ করে লাদাখ গঠনের সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই মনে করে আরব। মোদি সরকারের দ্বারা সরাসরি নিয়ন্ত্রণ করা হলে কাশ্মিরে আর্থসামাজিক স্থিরতা ও শান্তি বাড়বে। এর ফলে মানুষের নিরাপত্তাও সুনিশ্চিত হবে।

উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পর জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করেছে বিজেপি সরকার। জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯ নামের এ বিলের আওতায় জম্মু-কাশ্মিরকে দু’ভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মির ও লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ