শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মানিক মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দীঘিরহাট হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, মানিক তার বাবার সঙ্গে দেখা করতে উপজেলার দীঘিরহাট হেলিপ্যাড এলাকায় বাইসাইকেলে যোগে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মানিক মিয়ার মৃত্যু হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ