সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

মিয়ানমারের ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গতকাল সোমবার মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন তদন্তে নিযুক্ত জাতিসংঘের তদন্ত দল বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানান।

দেশ ও দেশের বাইরে মিয়ানমারের সেনাবাহিনীর প্রায় ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান তাদের অভিযানে সহায়তা করছে। এশিয়া-ইউরোপের অনেক দেশেই তাদের ব্যবসা কার্যক্রম চালু আছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে জাতিগত নির্মূল অভিযানে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারছে সেনাবাহিনী।

এছাড়াও, মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তদন্ত দল। ভারত, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া ও চীনের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহের অভিযোগ আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ