মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব

কাশ্মির থেকে কোন খবর পাওয়া যাচ্ছে না, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশেষ মর্যাদা তুলে নেয়ার একদিন পরেও প্রায় সবকিছু থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ভারত শাসিত কাশ্মীর।

জানা যায়য, গত রোববার সন্ধ্যা থেকে বিচ্ছিন্ন করে দেয়া কাশ্মীরের টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেটের সংযোগ যা এখনও ঠিক করে দেয়া হয়নি। বর্তমানে কাশ্মীরের রাস্তায় টহল দিচ্ছে হাজার হাজার সেনা। খবর বিবিসির।

কাশ্মীরের বিভিন্ন এলাকায় কোথায় কি হচ্ছে তা সেখানকার লোক কিছুই জানতে পারছে না বলে খবরে বলা হচ্ছে। কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা কখন ঠিক হবে, সেবিষয়ে কোনো ইঙ্গিত দেয়া হয়নি ভারত সরকারের পক্ষ থেকে।

তবে স্থানীয়ভাবে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে সাধারণ মানুষকে ঐ অঞ্চলে প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে না।

গতকাল ভারতের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুচ্ছেদ ৩৭০ এর বিলোপের ঘোষণা দেয়ার কয়েকদিন আগে থেকেই কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছিল।

সংসদে ঘোষণা দেয়ার কয়েকদিন আগে ঐ অঞ্চলে অতিরিক্ত দশ হাজার সেনা মোতায়েন করা হয়। পর্যটকদের ঐ এলাকা ছেড়ে যেতে বলা হয়, হিন্দু তীর্থযাত্রীদেরও নির্দেশ দেয়া হয় ঘরে ফিরে যেতে। বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজ।

এছাড়া গতকাল ৩৭০ ধারা বিলোপ করার পর কাশ্মীরে আরও ৮ হাজার সেনা মোতায়েন করা হয়। সেইসঙ্গে রাজধানী শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ