রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানুষ এখন ভাবছে পাকিস্তানে যোগ না দেয়াটা ভুল হয়েছে কিনা: মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পরিবর্তে ভারতে যোগ দেয়া ভুল ছিল কিনা তা নিয়ে সন্দিহান কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গৃহবন্দী অবস্থা থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, কাশ্মীরীরা এখন এমনটাই ভাবছে।

মেহবুবা বলেন, ‘‘আমরা ভারতীয় সরকার ও ভারত বর্ষের প্রতিষ্ঠানগুলোর ওপর বিশ্বাস রেখেছিলাম। কিন্তু তারা আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে। মানুষ এখন ভাবছে পাকিস্তানে যোগ না দেয়াটা ভুল হয়েছে কিনা। ’’

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘‘ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম দিন। ৩৭০ ধারা বাতিল করা অবৈধ ও অসাংবিধানিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত কাশ্মীরে ভারতকে দখলদার শক্তিতে পরিণত করবে। গোটা উপমহাদেশের ওপর এর ভয়াবহ প্রভাব পড়বে।'’

এর আগে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে দেশটির রাষ্ট্রপতি রামনাথ গোভিন্দ স্বাক্ষরও করেছেন। এই সিদ্ধান্ত ঘোষণার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ