শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

মশার নতুন ওষুধ এসেছে, টেস্ট মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মশার নতুন ওষুধ ঢাকায় চলে এসেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ সোমবার (০৫ আগস্ট) নগর ভবনে মেয়র সেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র একথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নতুন ওষুধ চলে এসেছে, এখন বিমানবন্দরে রয়েছে। সেই ওষুধ আনার পর আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) সবার সামনে পরীক্ষা করা হবে। সকল সংস্থার প্রতিনিধিদের সামনে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হবে বলে জানান মেয়র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন মশার উৎস ধ্বংস করার উপর বেশি জোর দিতে হবে। সেজন্য আসন্ন ঈদে যারা বাড়ি যাচ্ছেন তাদের অন্তত একজন সদস্য রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র।

তিনি বলেন, আমাদের প্রতিনিধিরা বাসায় গেলে যেন সহযোগিতা পায়, তারা যাতে পরিস্কার করে দিয়ে আসতে পারে সেজন্য একজন করে সদস্য রেখে যাবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানা, উপপ্রতিনিধি ডা. এডউইন সালভেদর, কমিউনিকেবল ডিজেস অ্যান্ড সারর্ভাইবেল মেডিকেল অফিসার ডা, মায়া সাপল নগোন, টেকনিক্যাল অফিসার ডা. ভূপেনন্দার নাগপাল এবং ডা. সাবেরা সুলতানা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ