রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত গহরপুরী রহ. সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি এম এ মালেককে আলটিমেটাম রামিসা হত্যা মামলার রায়ের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ায় মুসলমানদের বর্তমান ও ভবিষ্যৎ কী?

এবার কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গ্রেফতার করেছে ভারত।

সোমবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর তাদের গ্রেফতার করা হয়। রোববার থেকেই সাবেক এ দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। খবর এনডিটিভি ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর।

এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের বাসা থেকে গ্রেফতারের পর মেহবুবা মুফতিকে স্থানীয় সরকারী গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

এই মর্মে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে দেশটির রাষ্ট্রপতি রামনাথ গোভিন্দ স্বাক্ষরও করেছেন। এই সিদ্ধান্ত ঘোষণার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

সেইসঙ্গে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ