রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশে তিন তালাক নিষিদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান ও বাংলাদেশসহ বহু মুসলিম অধ্যুষিত দেশেই তিন তালাক নিষিদ্ধ। ইটিভির তথ্য মতে, বিশ্বে ২০টিরও বেশি দেশে তিন তালাক নিষিদ্ধ রয়েছে। সম্প্রতি ভারতে মোদি সরকার আইন করে তিন তালাকের প্রথা নিষিদ্ধ করা হয়। সাথেসাথে তিন তালাক প্রদানকারী ব্যক্তিকে তিন বছরের জেল হাজতে পাঠাবে বলে দেশটির সর্বোচ্চ অথরিটি এ আইন পাশ করে।

১৯২৯ সালে মিসরে সর্বপ্রথম নিষিদ্ধ হয়েছিল তিন তালাক। 'মুসলিম নারী পরিবার অধ্যাদেশ, ১৯৬১' -এর মাধ্যমে পাকিস্তানে তিন তালাককে রদ করা হয়।

বাংলাদেশ সরকারের নীতিমালায় তালাকের পদ্ধতি একটু ব্যত্রিক্রম। মূলত তিন ধাপে এখানে স্বামী-স্ত্রী বিচ্ছেদ প্রক্রিয়াটি সম্পন্ন হয় ৷ প্রথমে লিখিত নোটিশ, তারপর বিশেষ সালিশি সভায় আলোচনা, তৃতীয় ধাপে নির্দিষ্ট সময়ের পর কার্যকর হবে বিচ্ছেদ ৷

আবার, তিউনিশিয়া, সিরিয়া, জর্ডান, মালয়েশিয়া, লিবিয়া, সুদান, লেবানন, সৌদি আরব,মরক্কো, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সাইপ্রাস, ব্রুনেই, আফগানিস্তান, আলজেরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, তুরস্ক, বাংলাদেশে এই প্রথা নিষিদ্ধ করা হয়েছে। আবার শ্রীলঙ্কাতেও তিন তালাক নিষিদ্ধ।

ইসলামি শরিয়া আইনে মূলত তিন রকমের তালাক রয়েছে। তালাকে এহসান, তালাকে হাসান এবং তালাকে    বিদা। প্রথম দুটি হয় নির্দিষ্ট সময়-কাঠামো এবং পদ্ধতি মেনে, যেখানে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে ফিরেও আসা যায়। তৃতীয় ক্ষেত্রে পরপর তিনবার তালাক বলেই বিয়ে ভেঙে দেওয়া হয়।

শুধু তৃতীয় পদ্ধতি সাংবিধানিক বৈধতা নিয়েই ভারতে বিতর্ক শুরু হয় এবং সর্বশেষ তা নিষিদ্ধ ঘোষণা করা হয়। ইসলামও এ পদ্ধতিকে অপছন্দ করে। তবে কোন মুসলিম একসঙ্গে তালাক দিলে তা পতিত হয়ে যাবে বলে ইসলামি শরিয়তে উল্লেখ রয়েছে।

সূত্র : ইটিভি ভারত

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ