রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

রংপুরে সাতদিনে ১৫ জনকে সাপে কামড়, ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের মিঠাকুপুরে এক সপ্তাহের ব্যবধানে সাপের কামড়ে একই গ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের শিকার হয়েছেন আশপাশের কয়েকটি গ্রামের আরও ১৩ জন। এখন সাপের আতঙ্কে দিন কাটছে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বাসিন্দাদের।

গত শুক্রবার দুপুরে সরেজমিন রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর দোলাপাড়া গ্রামে গিয়ে জানা যায়, স্থানীয় হাছেন আলীর ছেলে সালাউদ্দিন (১৮) রোববার সকালে পাটক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হন। সেই দিন রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনার তিনদিন পার না হতেই একই গ্রামে আলম মিয়ার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে রানা মিয়া রাতে ঘুমাতে গিয়ে নিজ ঘরে সাপের কামড়ের শিকার হয়। রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও ভ্যাকসিনের অভাবে তারও মৃত্যু হয়।

এদিকে গত সাতদিনে ভক্তিপুর দোলাপাড়াসহ খাপুর, চূহড়, গাচুয়াটারী গ্রামে তাজনগর, বিশ্বনাথ খাপুরসহ বেশ কয়েকটি গ্রামে অন্তত ১৩ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে দোলাপাড়া গ্রামে লোকমান (৩৫), মৃত রানা মিয়ার বাবা আলম মিয়া (৩৮), আব্দুর রউফ (৫২), জয়নাল আবেদীন (৬০), শফিকুল ইসলাম (২৫), বকুল মিয়া (৬০), চূহড় গ্রামের জিন্নাহ্ আলী (৫২), বিশ্বনাথ খাপুর গ্রামের রাশেদা বেগমের (৪০)। অন্যদের নাম জানা যায়নি।

আহতরা ইতিমধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বিভিন্ন কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খাপুর গ্রামের আতোয়ার রহমান বলেন,হঠাৎ করে গ্রামে ছোট বিষাক্ত কালো সাপের উপদ্রব বাড়ছে। গত সাতদিনে আশপাশের গ্রামের অন্তত ১৫ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। গরু-ছাগলও নিরাপদ নয়। সর্বশেষ গত শুক্রবার সকালে দোলাপাড়া গ্রামে সাপের কামড়ে একটা ছাগল মারা গেছে।

ভক্তিপুর দোলাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক গোলজার হোসেন বলেন, সাপের আতঙ্কে গ্রামের মানুষ বাসা ছেড়ে বাইরে থাকছে। সাপের ছোবলে দুইজনের মৃত্যু হয়েছে। আরও অনেকে আক্রান্ত হয়েছে। হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন নেই, এ কারণে গ্রামের মানুষের মনের মধ্যে ভয় কাজ করছে।

সাপের কামড়ে মৃত্যু হওয়া রানা মিয়ার মা রানু বেগম ও বাবা আলম মিয়া বলেন, হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ নেই। ভ্যাকসিনের অভাবে আমাদের ছেলের অকাল মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ