সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

মশা মারতে দুই সিটির ব্যয় সাড়ে ৫১ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি করপোরেশনে (উত্তর-দক্ষিণ) মশা মারতে বছরে ব্যয় হচ্ছে ৫১ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যয় ২৮ কোটি ৫০ লাখ টাকা, উত্তরে ব্যয় ২৩ কোটি টাকা।

এরমধ্যে শুধু কচুরিপানা পরিষ্কারের জন্য বছরে দুই সিটি করপোরেশন ব্যয় করছে ১ কোটি ৩০ লাখ টাকা। যার মধ্যে উত্তরের ব্যয় ১ কোটি টাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরে এই সিটিতে মশা মারতে বরাদ্দ রাখা হয় ২৬ কোটি টাকা। এর মধ্যে মশার ওষুধ কেনা বাবদ বরাদ্দ ২৩ কোটি ৭০ লাখ টাকা। কচুরিপানা ও আগাছা পরিষ্কারের জন্য বরাদ্দ ৩০ লাখ টাকা।

আর ফগার, হুইল, স্প্রে-মেশিন পরিবহন বাবদ বরাদ্দ রাখা হয় ২ কোটি টাকা। তাছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মশক নিয়ন্ত্রণ যন্তপাতি ক্রয় বাবদ খরচ হয় ২ কোটি ৫০ লাখ টাকা। সব মিলে গত অর্থবছরে দক্ষিণ সিটিতে মশা মারতে ব্যয় করা হয় ২৮ কোটি ৫০ লাখ টাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে উত্তর সিটিতে মশা মারতে ব্যয় হয় ২১ কোটি টাকা। এর মধ্যে মশক ওষুধ কেনা বাবদ ব্যয় ১৮ কোটি টাকা। কচুরিপানা ও আগাছা পরিষ্কার বাবদ ব্যয় ১ কোটি টাকা।

তাছাড়া এই সিটিতে ফগার, হুইল ও স্প্রে-মেশিন পরিবহন বাবদ ব্যয় হয় ২ কোটি টাকা। আর মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয় বাবদ ব্যয় হয় ২ কোটি টাকা। সব মিলিয়ে ঢাকা উত্তর সিটিতে মশা মারতে ব্যয় করা হয় ২৩ কোটি টাকা।

আরএম/