শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত

কুরআন পাঠ করছি বলেই এখনো চোখে দেখি: ১২০ বছরের বৃদ্ধা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর জয়নাবেন নেছার বয়স ১২০ বছর। ১৮৯৫ সালে তার জন্ম। এখনো অনেক ৫০-৬০ বছর বয়স্ক মানুষের চেয়ে বেশি সুস্থ বলা যায় তাকে।

চশমা ছাড়াই পড়তে ও লিখতে পারেন তিনি। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ও কুরআন তিলাওয়াত করেন। সম্পূর্ণ স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন নরসিংদীর পুরানদিয়া গ্রামে ১৮৯৫ সালে জন্ম নেয়া জয়নাবেন নেছা।

১৯০৮ সালে একই পুরানদিয়া গ্রামের জিন্নত আলীর সাথে তার বিয়ে হয়। জয়নাবেন নেছার স্বামী আর বেঁচে না থাকলেও এখনো সুস্থ্যভাবে জীবনযাপন ও স্বাভাবিকভাবে চলাফেরা করছেন তিনি।

জয়নাবেন নেছা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে জানায়, ‘আমি অনেক ভালো আছি। এখনো খালি চোখে পড়তে ও লিখতে পারি। সবসময় আল্লাকে স্মরণ করি ও কুরআন পাঠ করি। কুরআন পাঠ করার কারনেই আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তি অক্ষুন্ন রেখেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ