সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পুলিশ যা বলতে বলেছে, আদালতে তাই বলেছে সে: মিন্নির বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রথম সাক্ষী থেকে আসামি বনে যাওয়া আয়েশা সিদ্দিকা মিন্নির সঙ্গে গতকাল শনিবার কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চাঞ্চল্যকর এক অভিযোগ তুলেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন।

কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের মোজাম্মেল হোসেন বলেন, রিফাত শরীফ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ যা বলতে বলেছে মিন্নি আদালতে তাই বলেছে। না বললে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়া হবে বলে মিন্নিকে হুমকি দেয়া হয়।

মিন্নির বাবা গণমাধ্যমকে আরও বলেন, ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কী বলেছে, তা মেয়ের কাছে জানতে চেয়েছি। জবাবে সে (মিন্নি) বলেছে, পুলিশ যেভাবে বলতে বলেছে, জবানবন্দিতে সেভাবেই বলেছি।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ‘তার মেয়েকে ফাঁসানো হয়েছে’ এমন অভিযোগ তুলে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন মোজাম্মেল হোসেন।

উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে জখম করেন রিফাত শরীফকে। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

পরে রিফাত শরীফের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যাতে প্রথম সাক্ষী হিসেবে রাখা হয় মিন্নিকে। গত ১৬ জুলাই জিজ্ঞেসাবাদের জন্য থানায় নেওয়া হয় আয়েশা সিদ্দিকা মিন্নিকে। জিজ্ঞেসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত মিন্নির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রিমান্ড শেষে মিন্নির জামিন আবেদন করেন তার আইজীবী। আদালত তা নামঞ্জুর করেছেন।

-এটি