সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী:  ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। অনুগ্রহ করে যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করুন। বানভাসী মানুষকে ভাবুন নিজের স্বজন-পরিজন হিসেবে। সরকারি কর্মকর্তা হিসেবে আর শৈথিল্য নয়, ছুটে যান জেলা সদর থেকে বন্যা কবলিত উপজেলা, ইউনিয়নে দূর্গত মানুষদের কাছে।

তিনি বলেন, নিজের সরকারি দায়িত্বের প্রতি সচেতন হোন। দেশটা তো মায়ের মতো সুতরাং মায়ের সন্তান হিসেবে এ মাটির মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করুন। আপনাদের সক্রিয় কার্যক্রমের ওপরই নির্ভর করে দুর্যোগ ব্যবস্থাপনায় তৃণমূলে আমাদের সরকারের সফলতা।

শনিবার (২০ জুলাই) বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কিত টাঙ্গাইল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় সরকারি কর্মকর্তাদের এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, ত্রাণের কোন ঘাটতি নেই। বন্যা উপদ্রুত এলাকাগুলোতে আগাম ত্রাণ পাঠিয়ে দেয়া হয়েছিল। প্রতিটি জেলায় ৯শ থেকে ১১শ টন চাল পাঠানো হয়েছে।

৪ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে। সেই সাথে ১৫ থেকে ২০ লক্ষ টাকা নগদ দেয়া হয়েছে। পাশাপাশি গবাদি পশু ও শিশু খাদ্যের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। মানবিক সহায়তা ত্রাণের সঠিক বন্টন নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরে দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ২ নং গালা ইউনিয়নের গালার চর, গালা, রসুলপুর, পাটচর গ্রামের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ডা. এনামুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা প্রশাসক মুহা.শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কের টেপিবাড়ি এলাকার বন্যা নিয়ন্ত্রণের মূল বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ৬ টি উপজেলায় ৩৪ ইউনিয়নের ১০৫টি গ্রাম প্লাবিত হওয়ায় জোরদার করা হয়েছে উদ্ধার, যথাযথভাবে à