সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

রোম সনদের ভিত্তিতে মিয়ানমারের 'অপরাধ' খুঁজতে ঢাকায় আসছে আইসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে কথা বলতে ডেপুটি প্রসিকিউটর জেমস কির্কপ্যাটরিক স্টেওয়ার্টের নেতৃত্বে আজ মঙ্গলবার ঢাকায় আসছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিনিধি দল।

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা যায়, আইসিসি প্রতিনিধি দলটি এখানে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ইতোমধ্যে তার বিচারকদেরকে নির্বাসন, অন্যান্য অমানবিক কাজ এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের তদন্ত অনুমোদন করার অনুরোধ করেছে।

আইসিসির মতে, মিয়ানমার রোম সনদে স্বাক্ষর না করলেও রোহিঙ্গাদের বিতাড়নে যে অপরাধ হয়েছে তার ক্ষতিকর প্রভাব পড়েছে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশের ওপর। তাই রোম সনদ অনুযায়ী এ বিষয়ে আদালত ক্ষমতার প্রয়োগ করতে পারবে।

গত বছরের আগস্টে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়, গণহত্যার উদ্দেশে রোহিঙ্গাদের ওপর নৃশংস ও মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা উচিৎ।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর ধর্ষণ, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশি দেশ বাংলাদেশে আশ্রয় নেয় দশ লাখের বেশি রোহিঙ্গা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ