সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জনগণকে একটুখানি রেহাই দেন: রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।

গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি গ্যাসের দাম নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আমরা উন্নয়ন চাই তবে গ্যাসের দাম বাড়াতে চাই না। গ্যাসের দাম না বাড়িয়ে যদি আবার বিবেচনা করা যায়, জনগণকে একটুখানি রেহাই দেন। রেহাই দেওয়া উচিত কারণ অনেক জণগন আছে, তাদের এতো দাম দিয়ে গ্যাস কেনার সামর্থ নেই।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, সবার কাছ থেকে শুনলো গ্যাসের দাম বাড়ালে কি হবে, না হবে। গণশুনাননির পরে কি হলো, গ্যাসের দাম বেড়ে গেলো। কিন্তু আমরা যখন গ্যাসের দাম বাড়িয়ে দিলাম, তখন ভারত গ্যাসের দাম কমিয়ে দিলো। যে সিলিন্ডারে ঘরে রান্না করে, সেটির দাম ১০০ টাকা কমিয়ে দেয়া হলো। যদি এটাই হয় তাহলে আমাদের হটাৎ বাড়লো কেনো?

রওশন এরশাদ বলেন, আমাদের সমুদ্রে যে গ্যাস আছে সেটা আমরা তুলি না কেনো? এখন যদি চেষ্টা করা না হয়, অনেক সময় লাগবে, দু-তিন বছর চলে যাবে, তবে আমরা কেন এখই চেষ্টা করছি না? এখন না করলে পরে কখন করবো।’

-এএ