শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আল্লামা হাবীবুর রহমান রহ. স্মরণে জাতীয় কনফারেন্স ১৩ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. স্মরণে জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ সরকারের মাননীয স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বিশিষ্ট বুদ্ধিজীবি ও অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসবি মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আরো উপস্থিত থাকবেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরুদ্দীন আহমদ কামরান, মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, বরুনার পীর সাহেব মাওলানা রশীদুর রহমান ফারুক, বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, বিশিষ্ট ব্যবসায়ী এম ডি জাকির হোসেন, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর সাহেবজাদা মাওলানা সামিউির রহমান মুসা। সভাপতিত্ব করবেন আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

কনফারেন্স সফল করতে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে দলের নেতা কর্মী ও প্রিন্সিপাল রহ. এর ভক্তদের যথা সময়ে উপস্থিত হওয়ার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ