সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

নগর ভবনে রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ দিলেন মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দোলনরত রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আলোচনায় সমস্যার সমাধান হবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এ আমন্ত্রণ জানান মেয়র।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকায় অনেক রাস্তা, আমরা মাত্র দু’টি রাস্তা বন্ধ করেছি, তারা (রিকশাচালক) কেন এমন করছে।

রাজধানীর যানজটের বিষয়ে নগরপিতা হিসেবে আমার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে সাঈদ খোকন বলেন, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, রাজধানীর কয়েকটি সড়কে রিকশাচলাচল বন্ধ করার ঘোষণায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিভিন্ন সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। গন্তব্যে যেতে বাসে চড়ে দীর্ঘসময় বসে থাকার পর অনেকে হেঁটেই রওয়ানা হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ