বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ১১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ‘ফ্যাসিবাদ পুনরুত্থানের চেষ্টা করছে, প্রতিরোধে সরকার ব্যর্থ’ মাওলানা ফজলুর রহমানের দলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে জামিয়া আশরাফিয়ায় খেলাফত মজলিস নেতারা মসজিদে নববির স্মার্ট কমান্ড সেন্টার ২৪ ঘণ্টা সচল গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস

এরশাদের ছেলে এরিককে অপহরণের হুমকিতে থানায় জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে অপহরণের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জানা গেছে।

আজ সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে এ জিডি (নম্বর ৫৫২) করা হয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান বলেন, জিডি হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তবে যে নম্বর থেকে ফোন দিয়েছে, সেই নম্বরগুলো এরিক সংগ্রহ করে রাখতে পারেনি। পরবর্তীতে এমন ফোন আসলে নম্বর সেভ করে রাখতে বলা হয়েছে।’ এরিক গুলশানে প্রেসিডেন্ট পার্কে তার বাবার সঙ্গে থাকেন। এরিকের মা বিদিশা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ