আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সীমান্তবর্তী দুটি বিমানবন্দরে ফের ড্রোন থেকে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবারে মধ্যরাতে এ ড্রোন হামলা চালানো হয়।
তবে আঘাত হানার আগেই হুতিদের ওই ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট।
আরব জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরব লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে সেটি সৌদিতে আঘাত হানার আগেই সামরিক জোটের সদস্যরা ইয়েমেনের আকাশে থেকেই ভূপাতিত করেছে।
ইয়েমেন সীমান্ত থেকে ২০০ কিলোমিটার উত্তরের আবহা বিমানবন্দর থেকে সৌদি আরবের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটগুলোতে বিমান চলাচল করে। এ বিমানবন্দরটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
তবে হুতি বিদ্রোহীরা বলছে, সানা থেকে ছোড়া ড্রোন সৌদি আরবে আঘাত হেনেছে।
-এএ