বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ১১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

মুম্বাইয়ে দশকের সর্বোচ্চ বৃষ্টিপাত, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুইদিনের অতিরিক্ত বৃষ্টিপাতে ভারতের মুম্বাই এবং পার্শ্ববর্তী অঞ্চলে ইতোমধ্যে ১৬ জন মারাা গেছে। যার মধ্যে শুধু রোববার রাতেই মারা গেছেন ১২ জন। খবর এনডিটিভির।

টানা দুই দিনের তীব্র বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল। বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যাতায়াত। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি।

দেশটির কেন্দ্রীয় রেলওয়ে একটি টুইটে জানায়, 'এটা প্রকৃতির ক্রোধ। এই মুহূর্তে তীব্র বৃষ্টির কারণে কারলা সুবর্বণ অঞ্চলে ট্রেন যোগাযোগ বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবর্বণ এক্সপ্রেসের যাত্রা স্থগিত রাখা হলো। অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।'

তারা আরও জানায়, তীব্র বৃষ্টি ও এর কারণে সৃষ্ট বন্যায় রেলওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের ইতিমধ্যে উদ্ধার করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্সের সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ