রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় সড়ক-রেল ও নৌপথে নিহত ৪৩৮, আহত ১৩৪০ পশ্চিমবঙ্গে সব মাদরাসায় চলছে জরিপ, দিতে হচ্ছে ৮ প্রশ্নের জবাব ‘সোহেলকে বটগাছে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হোক’ হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছয়দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এর আগে বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওয়ানা হন।

এ সফরে প্রধানমন্ত্রী চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর যৌক্তিক সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের সহযোগিতা চাওয়া হবে।

এছাড়া, দুই দেশের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক বেশ কয়েকটি চুক্তিও সই হওয়ার কথা রয়েছে এবারের সফরে। ৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ