সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

মুসলিম নারীদের প্রকাশ্যে গণধর্ষণ করতে বলা বিজেপি নেত্রী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোশ্যাল মিডিয়ায় ধর্মবিদ্বেষী মন্তব্য এবং উস্কানি দেয়ার ঘটনায় মহিলা মোর্চার এক নেত্রীকে বহিষ্কার করেছে বিজেপি।

উত্তরপ্রদেশের রামকোলা মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট সুনীতা সিং গৌড় ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মুসলিম নারীদের গণধর্ষণের আহ্বান জানিয়ে এই সাজার মুখে পড়লেন।

সুনীতা তার ফেসবুক পোস্টে লিখেছেন, মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা ও বোনদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত। এরপর সবাইকে দেখানোর জন্য তাদের বাজারের মাঝখানে ঝুলিয়ে দেয়া উচিত।

বিজেপির এ নারী নেত্রী আরও লিখেছেন, মুসলিম মা- বোনদের উচিত নিজেদের সম্ভ্রম লুট করতে দেয়া। কারণ দেশকে রক্ষা করতে এছাড়া আর অন্য কোনও উপায় নেই।

ফেসবুকে সুনীতার এমন পোস্টের পর তা ভাইরাল হয়ে যায়। তুমুল সমালোচনায় মুখর হয় নেটিজেনরা। পরে প্রবল চাপের মুখে সুনীতাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

তিনি বলেন, নিশ্চিন্তে থাকুন, বিজেপি মহিলা মোর্চা এমন কোনও মন্তব্যকে সমর্থন করে না, যা ঘৃণা ছড়ায়। এই নারীকে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ