সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত ও আরো ৬৮ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকালের দিকের এ বিস্ফোরণে নিহতদের মধ্যে আফগান জাতীয় ফুটবল দলের এক সদস্যও রয়েছেন।

নিরাপত্তাবাহিনীর সূত্র বলছে, কাবুলের পুলি মাহমুদ খান এলাকায় দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর ও সরকারি ভবনের সামনে বিস্ফোরক বোঝাই একটি মিনিবাসের বিস্ফোরণ ঘটেছে। ওই সময় সড়কে ব্যাপক জনসমাগম ছিল।

নিরাপত্তাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ করিম বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ ঘটানোর পর অন্তত তিনজন মন্ত্রণালয়ের প্রকৌশল ও অস্ত্রগার ভবনের দিকে দৌড়ে প্রবেশ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, শক্তিশালী বিস্ফোরণের পর বন্দুকধারীরা একটি ভবনে প্রবেশ করে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ