বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ ১১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

আজ বিকেলে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সরকারি সফরে বিকেলে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১ জুলাই) বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি-১৭২০ বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।

জানা যায়, স্থানীয় সময় মধ্য রাতে চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ান ঝোউশুইঝি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাংগ্রি-লা হোটেলে বিশ্রাম নেবেন শেখ হাসিনা।

সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২ জুলাই) সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বিকেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াব। পরে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কোঅপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বুধবার (৩ জুলাই) স্থানীয় সময় সকালে চীন সরকারের বিশেষ বিমানে ডালিয়ান থেকে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেইজিংয়ে ডিয়াওইউতাই স্টেট গেস্ট হাউজে নেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সফরকালে সেখানেই অবস্থান করবেন শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে চীনের প্রধানমন্ত্রী কেছিয়াং-এর এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

দুপুরে চীনা প্রধানমন্ত্রীর দেওয়া ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। এ দিন বিকেলে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে চীনা প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। শনিবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ