রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শতভাগ ভোট পড়া কোনও স্বাভাবিক ঘটনা নয়: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় নির্বাচনে দুই শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, শতভাগ ভোট পড়া কোনও স্বাভাবিক ঘটনা নয়, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই।

আজ রোববার (৩০ জুন) রাজধানীর এক অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। সিইসি সকালে রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

কেএম হুদা বলেন, ভোটের পরপরই গেজেট আকারে ফল প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নাই। প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানাননি, তাই এখন ইসির কিছু করার নেই।

তিনি আরও বলেন, আদালতে মামলা করলে আদালত যদি নির্বাচন বাতিল করে, আবার নির্বাচন দিতে বলে সেটি আদালতের এখতিয়ার।

নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে একাদশ সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ৪১ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২১৩টিতে শতভাগ ভোট পড়ে। ৯৯ শতাংশ ভোট পড়ে ১২৭টি কেন্দ্রে। অন্যদিকে, ১০ শতাংশের কম ভোট পড়ে ১১টি কেন্দ্রে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ