সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

ব্রাজিলে বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের রিড ডি জেনিরো প্রদেশের বেলফোর্ড রোক্সো শহরের একটি বারে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

গতকাল শনিবার রাতে ওই বারে অস্ত্রসহ এক দল লোক প্রবেশ করে এলোপাথারি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাতে জানা যায়, রাতে বারটির ভেতরে অস্ত্রসহ এক দল লোক প্রবেশ করার পরই এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এ ঘটনায় অন্তত চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে গোলাগুলির কারণ সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে প্রায়ই প্রতিপক্ষ দল এবং পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সূত্র: এপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ