সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

'ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইন প্রয়োজন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক আইন ছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 'মধ্যপ্রাচ্যে শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনা' ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার (৩০ জুন) বাহরাইনে দুদিনের কর্মশালা শেষে এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষ দূত মিশেল লিংক এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তা করে এমন একটি আইন প্রণয়নের এখনই উপযুক্ত সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের।

মিশেল লিংক আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলকে আরও অশান্ত করবে। যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করবে। ইসরায়েলের সঙ্গে গত পাঁচ দশক ধরে চলতে থাকা ফিলিস্তিনের এ দ্বন্দ্ব-সংঘাত কোনো আলাপ-আলোচনাই বন্ধ করতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তি প্রক্রিয়ায় ৬টি বিষয়ের ওপর বেশি জোর দিতে হবে। সেগুলো হলো- মানবাধিকার, স্বনির্ভরতা, বসতি, ফিলিস্তিনি শরণার্থী ও নিরাপত্তা। ১৯৬৭ সালের সীমানা ঠিক রেখে এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে শান্তি আসবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ