বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

ঢামেক আইসিইউতে শাহীন, তদারকি করছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভ্যান চালাতে গিয়ে দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত হওয়া কিশোর শাহীনের চিকিৎসায় তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে তার চিকিৎকায় সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এবং ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।

শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে শাহীনকে অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা। টানা তিন ঘন্টা ধরে অপারেশন শেষে রাত ৩টায় আইসিইউ’তে রাখা হয় তাকে।

ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. অসিত চন্দ্র সরকার জানান, শাহীনের চিকিৎসার খোঁজ খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে নেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো বলা যাচ্ছে না।

কারণ তার মাথার হাড় ভেঙে ভেতরে ঢুকে গিয়েছিল। আমরা অস্ত্রোপচার করেছি। তার চিকিৎসা আমরা চালিয়ে যাচ্ছি। বর্তমানে তাকে ইমার্জেন্সি ওয়ান স্টপ এর আইসিইউতে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ