সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘ভারতে চলছে স্বৈরতন্ত্র, অন্ধকার যুগের দিকে যাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভার অধিবেশনে এভাবেই বলেন তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্র বলেন, ভয়ের পরিবেশে বাস করছে ভারতের মানুষ। অন্ধকার যুগের দিকে যাচ্ছে ভারত। জাতীয়তাবাদের নামে এক করা নয় বরং বিভক্ত করা হচ্ছে দেশকে। ভারতে চলছে স্বৈরতন্ত্র।

প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিয়েই জয়ী হন মহুয়া মৈত্র। আর প্রথমবারের মতো বলার সুযোগ পেয়েই তার বক্তব্য বেশ সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলে। ওই বক্তব্যের ফুটেজ এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে সামাজিক মাধ্যমে বলা হচ্ছে এটি বর্ষসেরা বক্তব্য।

মহুয়া সংসদে বলেন, ‘ভারতে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসা হচ্ছে। ভারতের বুকে ৫০ বছর ধরে যারা রয়েছেন, বারবার নিজেদের ভারতীয় বলে যারা প্রমাণ দিয়েছেন, আর এই কেন্দ্রীয় সরকার তাদের অনুপ্রবেশকারী বলছে।’

মহুয়া বলেন, ‘ভারতীয় সেনার সাফল্যকে একজন ব্যক্তির সাফল্য হিসেব তুলে ধরা হচ্ছে মোদি সরকারের জমানায়।’ তিনি দাবি করেন, ‘এই সরকারের জমানায় জঙ্গি হানার ঘটনার পাশাপাশি জম্মু-কাশ্মীরে সেনা জওয়ানের মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।’

মহুয়া শুরু করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদের উক্তি দিয়ে। তারপর তিনি বলেন, ‘‌দেশে স্বৈরতন্ত্র চলছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ