বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ইমরান খান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি আলোচনা হওয়ার কথা রয়েছে তার। পাকিস্তানের অনলাইন এক্সপ্রেস টিবিউনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।

এতে বলা হয়েছে, আগামী ২০ জুলাই ইমরান ৫ দিনের সফরে যাবেন যুক্তরাষ্ট্রে। এ বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন সরকারি সূত্রগুলো।

জুনে এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু নতুন বাজেট সহ সরকারি আভ্যান্তরীণ গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রাধান্য দেয়ার জন্য তা স্থগিত করা হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে শিগগিরই সাক্ষাত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ