সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

জাতীয় সংসদে ১৫ কার্যদিবসের বাজেট বক্তৃতায় ২৭০ এমপি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতীতের সব রেকর্ড ভেঙ্গে এক নতুন উচ্চতায় পৌঁছেছে চলমান একাদশ জাতীয় সংসদ। প্রথম বছরের তৃতীয় এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের সরকারের প্রথম বাজেট অধিবেশনটি একের পর এক রেকর্ড গড়েছে।

অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে এবারই প্রথমবারের মতো বাজেট উপস্থাপন এবং একই কারণে অর্থবিল উত্থাপন ও বিলে সংসদ সদস্যদের আনা আপত্তির জবাব দেয়ার মাধ্যমে অনন্য নজির গড়েন সংসদ নেতা ও সরকার প্রধান শেখ হাসিনা। শুধু তাই নয় এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনও করেন শেখ হাসিনা।

বাজেট আলোচনায় সবোচ্চ সংখ্যক সংসদ সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এবারের অধিবেশন আরেকটি মাইলফলক স্থাপন করেছে। মাত্র ১৫ কার্যদিবসে বাজেট বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্তত ২৭০ জন সংসদ সদস্য। এরআগে এমন নজির কোনো সংসদ গড়তে পারেনি।

সংসদের অধিবেশনে শনিবার (১৯ জুন) ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন তথ্য জানান সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

তিনি জানান, এ সংসদের প্রথম বাজেট অধিবেশন মাত্র ১৫ দিনের। তারপরও দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সদস্য বক্তব্য দিয়েছেন।

স্বল্প সময়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় উপনেতা, আইনমন্ত্রীসহ ২৭০ জন বক্তব্য রেখেছেন। এরআগে ২০১৪-১৫ অর্থবছরে ২৬৫ জন বক্তব্য দেয়ার সুযোগ পেয়েছিলেন। এবারই এ যাবৎকালের সবচেয়ে বেশি সংখ্যক সংসদ সদস্য বাজেটের ওপর বক্তব্য দিয়েছেন। এটা একটা রেকর্ড।

সংসদের রেকর্ড গড়ার বিষয়টি সদস্যদের অবগত করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়াও। সভাপতির আসনে বসে তিনি বলেন, অতীতের সব অধিবেশনের চেয়ে সবচেয়ে কম কার্যদিবসে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য অংশ নিয়েছেন। আপনারা একটা রেকর্ড সৃষ্টি করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ