বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

কঙ্গোতে খনি ধস, ৪১ শ্রমিকের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কঙ্গোর দক্ষিণাঞ্চলে খনি ধসে অন্তত ৪১ জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। এতে ধ্বংসস্তুপে এখনও অনেকে আটকা পড়ে আছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, হঠাৎ-ই প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ে খনির প্রবেশমুখ। এসময় ভেতরে চাপা পড়েন প্রায় অর্ধ-শতাধিক শ্রমিক।

এদিকে সুইস ভিত্তিক বিখ্যাত খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘গ্লেনকোর’ দাবি, নিচের বিষাক্ত গ্যাস, স্থান ও আলোর স্বল্পতার কারণে দমবন্ধ হয়ে বেশিরভাগ শ্রমিকের মৃত্যু হয়েছে। আটকে পড়াদের জীবিত উদ্ধার করতে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

খনি ধসের কারণ জানতে ইতোমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

উল্লেখ্য, বিশ্বে প্রায় ৬০ শতাংশ কোবল্টের যোগান দেয় কঙ্গো। এই ধাতব পদার্থ ইলেকট্রিক গাড়ির ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ ধাতু। গেল বছর কোনও নিরাপদ সরঞ্জাম ছাড়াই অবৈধভাবে কঙ্গোর ৩০ শতাংশ কোবাল্ট উত্তোলন করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ