সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


এবার নৃশংসতার শিকার ১৪ বছরের কিশোর শাহিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ বছরের কিশোর শাহিনকে নির্মমভাবে কুপিয়েছে দুর্বৃত্তরা। ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথা। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সাতক্ষীরায় যাওয়ার কথা বলে ভ্যানে ভাড়ায় ওঠে কয়েকজন। পথে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের শার্শা এলাকায় ভ্যানটি ছিনতাই করে তারা। আর এ জন্য হত্যার করার চেষ্টা করা হয়।

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে বই খাতার বদলে পরিবারের জন্য আয়ের সংগ্রামে নামতে হয়েছিল ১৪ বছর বয়সী ছেলেটিকে। অপরিণত পেশি দিয়েই করতে হয়েছে কাজ। পেরে না ওঠার পর পরে ব্যাটারিচালিত ভ্যান দিয়ে মানুষ টানতে শুরু করে।

আঘাতে আঘাত জর্জরিত করে অমানুষগুলো ছিনিয়ে নিয়েছে তার জীবিকার বাহনটি। তার ছোট্ট শরীরটাকে শেষ করে দিয়েছে আঘাতে আঘাতে। মুমূর্ষু অবস্থায় শাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শাহিনের বাবা বাবা হায়দার আলীও ভ্যানচালক। তারা যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট এলাকার বাসিন্দা। আহত শাহিনকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে সেখান থেকে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ