রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ট্রাম্পের ছেলের মুখে থুতু দিলেন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুতু দিয়েছেন এক নারী। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে এক রেস্তারায় এমন ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, শিকাগো শহরের অভিজাত এক রেস্তোরাঁয় ব্যবসায়িক কাজে নৈশভোজে অংশ নেন ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প। সেখানেই রেস্তোরাঁর এক নারী কর্মী আকস্মিক ট্রাম্প পুত্রের মুখে থুতু ছোড়েন।

এই ঘটনার পর এরিক ট্রাম্প সংবাদ মাধ্যম ব্রিটবার্টকে বলেন, যে ব্যক্তি এ ধরনের আচরণ করেন, বোঝা যায় তাঁর আবেগ প্রকাশে সমস্যা আছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, এই ঘটনায় অভিযুক্ত নারী কর্মীকে মার্কিন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে ছেড়ে দেয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ বুধবার খাবার পরিবেশনকারী এক নারীকে ছুটিতে পাঠিয়েছে।

এক বিবৃতিতে ওই রেস্তোরাঁর পক্ষ থেকে বলা হয়েছে, কোনো গ্রাহকের সঙ্গেই এমন করা উচিত নয়।

ট্রাম্প অর্গানাইজেশনের বরাত দিয়ে শিকাগো ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানায়, ওই নারীকে প্রথম কারাগারে পাঠালেও এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করায় ওই নারীকে পরে ছুটিতে পাঠিয়ে দেয়া হয়।

পুরো এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে খবরে বলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ