সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এবার ফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের পশ্চিম শহর ব্রেস্টের একটি মসজিদে ঢুকে আকস্মিকভাবে হামলা চালায় অজ্ঞাত এক সন্ত্রাসী। এ সময় মসজিদে অবস্থানরত ইমাম রশিদ এলজয়সহ কমপক্ষে ৩ জন হামলার শিকার হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) পশ্চিমের শহর ব্রেস্টের একটি মসজিদ থেকে মুসুল্লিরা আসরের নামাজের পর বের হওয়ার সময় এ হামলাটি হয়। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে বন্দুকধারীর খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ট্যুইট করে জানিয়েছেন, বুহস্পতিবারের এই হামলার পরেই তিনি গোটা দেশের ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন বিপন্মুক্ত।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, হামলার পরেই একটি গাড়িতে চেপে ওই বন্দুকধারী পালিয়ে যায়। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এ হামলায় জঙ্গিযোগ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ