বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা

রাষ্ট্রপতির কাছে ৬ অনাবাসিক দূতের পরিচয়পত্র পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত এবং দুই দেশের হাইকমিশনার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পৃথকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূতরা হলেন- বেলারুশ, মালি, পর্তুগাল ও আইসল্যান্ডের। হাইকমিশনাররা হলেন- সাইপ্রাস ও নামিবিয়ার।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নতুন দূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাদের দায়িত্ব পালনকালে তাদের দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, বিভিন্ন খাতে বিশেষ করে পর্যটন, তৈরি পোশাক ও ওষুধ শিল্পে বাংলাদেশে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পারস্পরিক স্বার্থে বিদ্যমান সম্ভাবনাগুলোতে অনুসন্ধানের জন্য দূতদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান আবদুল হামিদ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।

দূতরা বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি তাদের সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র বিশেষ করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে দূতদের তাদের দেশের পর্যটকদের নিয়মিত সফর নিশ্চিত করার আহ্বান জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল তাদের গার্ড অব অনার দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ