সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা যখন বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলবে তখন ট্রাম্প ভিন্ন কথা বললেন। খবর পার্সটুডের।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (বুধবার) ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছেন। তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তাতে পদাতিক বাহিনী জড়াবে না। ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

ট্রাম্প বলেন, আমি বলছি না পদাতিক সেনা যাবে। আমি এও বলছি না, সেখানে আমরা ১০ লাখ সেনা পাঠাব। আমি নিতান্তই বলছি যে, যুদ্ধ শুরু হলে তা দীর্ঘস্থায়ী হবে না।

গত সপ্তাহে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেন এবং শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন। তার এ সিদ্ধান্তকে ট্রাম্প সঠিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমি ইরানিদের খুব পছন্দ করি, আমি তাদেরকে হত্যা করতে চাইনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ