বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা

সৌদির ২ বিমানবন্দরে একযোগে ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের দুইটি বিমানবন্দরে একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী। আবহা ও জিযান বিমানবন্দরে জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামিরক অবস্থানে এ হামলা চালানো হয়েছে।

আজ বুধবার (২৬ জুন) ইয়েমেনের আল-মাসিয়া টেলিভিশনের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম আইআরআই এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর ড্রোন ইউনিট মঙ্গলবার রাতে বিমানবন্দরে হামলা চালিয়েছে। এ বিষয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের ড্রোন জঙ্গি বিমানের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত হামলা এবং সর্বাত্মক অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই আঘাত হেনেছেন বলে ইয়াহিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ