শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘সরকারি সিদ্ধান্ত গৃহযুদ্ধ ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

পাকিস্তানের বিরোধী দলগুলোর যৌথ সম্মেলনের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জি নিউজের বরাতে জানা যায়, আজ বুধবার পাকিস্তানের বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ, বিলওয়াল ভুট্টো, জারদারি, ইউসুফ রাজা গিলানি, আসফিন্দার ওয়ালিসহ আওয়ামী পার্টি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয় ইসলামাবাদ মাওলানা ফজলুর রহমানের বাসভবনে।

বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়, সকল রাজনৈতিক দল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান করেছে, দেশের প্রতিটি সেক্টর দরিদ্রতার উপর দিয়ে যাচ্ছে। দেশীয় অর্থনীতি হুমকির মুখে। বিশাল নিরাপত্তা ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে দেশ।

সরকারের সিদ্ধান্ত গৃহযুদ্ধ, স্বায়ত্তশাসন আর মানুষের বেঁচে থাকার হুমকি হয়ে দাঁড়িয়েছে। বহিরাগত নিরাপত্তা নিয়ে অর্থনৈতিক বিভাগগুলি একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তাদের বিবৃতিতে আরো বলা হয়, দেশ দেউলিয়া অবস্থার সীমা অতিক্রম করছে। সরকার নেতৃত্বের বিষয়ে মানুষের সন্দেহ দিন দিন বাড়ছে। জনগণের মনের কথা হলো ক্রমবর্ধমান পরিস্থিতিতে দেশে সহিংসতা বাড়ছে।

সূত্র: ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ