শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ফেসবুক-ইউটিউব-গুগলে বিজ্ঞাপন প্রচারে দিতে হবে ১৫% ভ্যাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজ্ঞাপন প্রচার করতে হলে ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। বুধবার এ বিষয়ে এনবিআর থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্র বলা হয়েছে, ১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কার্যকর হতে যাচ্ছে। এ আইনে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার ও টেলিভিশন মাধ্যমে সরবরাহকৃত সেবা, ইলেক্ট্রনিক সেবা সরবরাহকারীকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে মূসক এজেন্ট নিয়োগ করতে হবে।

পরিপত্রে আরো বলা হয়েছে, রাজস্ব সুরক্ষা ও রাজস্ব আদায়ের স্বার্থে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রদত্ত বেতার ও টেলিভিশন ও ইলেক্ট্রনিক সেবা (যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ।

বিজ্ঞাপন ও অনুরুপ যেকোনো সেবা) সরবরাহকারী সব প্রতিষ্ঠানকে মূসক এজেন্ট নিয়োগ, মূসক নিবন্ধন গ্রহণ করতে লিখিতভাবে অনুরোধ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ