সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান

তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বস্ত্র ও পাট মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব (সংস্কার ও সমন্বয়) হয়েও এসেছেন নতুন কর্মকর্তা।

আজ বুধবার (২৬ জুন) এসব মন্ত্রণালয় ও বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, বিয়াম-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মুজিবুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়ন সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফিন আগামী ২৯ জুন, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন আগামী ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান গত ১৪ জুন পিআরএলে যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ