রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের কমিটি পুনর্গঠন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির নেতার মৃত্যু, ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক

ঢাকায় ৪ হজ এজেন্সিকে ৫০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নয়াপল্টনে ৪টি হজ এজেন্সিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে শুরু হয় এ অভিযান।

জরিমানা করা হয়েছে হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সানশাইন এক্সপ্রেস ট্রাভেলস ইনকর্পোরেশন এবং গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে।

র‌্যাব জানায়, হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ অভিযান পরিচালনা করা হয়। যাত্রীদের অভিযোগ হজ এজেন্সিগুলো তাদের কাছ থেকে নানা অজুহাতে ইচ্ছে মতো বিমানের টিকেট মূল্য রাখছে।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার হজযাত্রী যাচ্ছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব হজযাত্রীদের মধ্যে বাংলাদেশ বিমানে ৫০ শতাংশ ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী বহন করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ