সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান

ভারতীয় মুসলিমদের রক্ষা করতে বিজেপি সরকার ব্যর্থ: গুলাম নবী আজাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতীয় মুসলিম নাগরিকদের নির্যাতন ও হত্যা থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ আজ বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন।

সম্প্রতি ঝাড়খণ্ডে এক মুসলমান যুবককে পিটিয়ে খুন, ও কলকাতায় এক হাফেজে কুরআনকে নৃশংসভাবে মারধোর করার ব্যাপারে বলতে উঠেছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ গুলাম নবী আজাদ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর’ -এর ভঙ্গিতে তিনি বলেন, আপনাদের এ নতুন ভারত আমরা চাই না। আমাদের সেই পুরনো ভারত ফিরিয়ে দিন, যেখানে মানুষে মানুষে ভাব ভালবাসা ছিল।

এত হিংসা, শত্রুতা এত মারামারি ছিল না। যেখানে কোনও মুসলমানের দুঃখে হিন্দুর প্রাণ কাঁদত। কোনও হিন্দু কষ্ট পেলে মুসলমানেরও কষ্ট হতো।

আর আজ আমরা বন্য জন্তুকে ততটা ভয় পাই না, যতটা পাই মানুষকে। জঙ্গলের থেকে কলোনি এখন বেশি বিপজ্জনক। প্রায় প্রতিদিনই ঝাড়খণ্ডে মুসলমান আর দলিতদের পশুর মত পিটিয়ে মারা হচ্ছে।

উল্লেখ্য, ঝাড়খণ্ডের সেই মুসলিম তরুণকে পিটিয়ে মারার ঘটনায় আজ মূল অভিযুক্ত সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে দু'জন পুলিশ অফিসারকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ